মোহাম্মদ আককাস আলী :
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে৷ সভায় উপস্থিত ছিলেন
জেলার সংসদ সদস্যগণ,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়মিত তদারকি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
