মহাদেবপুরে পৃথক অভিযানে চোলাইমদ তৈরির উপকরণ ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫


দৈনিক মহাদেবপুরের খবর

৬.১১.২০২৬


নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ জাওয়া ও ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার পুলিশের একটি দল উপজেলার সফাপুর ইউনিয়নের চক উজাল গ্রামে অভিযান চালায়। এ সময় ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জাওয়া উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিকাশ চন্দ্র উড়াও (৩৫), পিতা মৃত ছনচা উড়াও; অঞ্জলী (৪৫), স্বামী কমল এবং সান্তনা (৩০), পিতা মৃত মংলা। তাঁরা সবাই চক উজাল গ্রামের বাসিন্দা।


অন্যদিকে, মাতাজীহাট পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন—মো. বেলাল (৩৫), পিতা মৃত কুদ্দুস আলী, সাং রাইগাঁ বাজার এবং মো. ওয়াসিম (৩২), পিতা মো. রহমান, সাং বিড়মগ্রাম। তাঁদের উভয়ের বাড়ি মহাদেবপুর উপজেলায়।

ওসি ওমর ফারুক জানান,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন