স্টাফ রিপোর্টার :
নওগাঁর মহাদেবপুরে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রোববার(৮নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী হাই বাবু মন্ডল (৪০), পিতা-মৃত আইনুল মন্ডল, সাং-লক্ষণপুর (দক্ষিণপাড়া) এবং মোঃ ফারুক হোসেন কানা ফারুক (৩০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-কুঞ্জবন (কুঞ্জবন বাজারে ফারুক ডাক্তারের চেম্বারের পাশে লুৎফা এর বাসার ভাড়াটিয়া), উভয় থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁদের গ্রেপ্তার করা হয়। এ'সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি ওমর ফারুক জানান, আজ তাদের জেলহাতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২জন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।
