নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি :


ট্রাফিক বিভাগ নওগাঁ জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন যাবত শহরের গলির মধ্যে ছোট্ট একটি ভাড়া ভবনেএকটি ফ্লোরে  ট্রাফিক অফিসের কার্যক্রম ছিল। ট্রাফিক অফিসের কার্যক্রম কে আরো গতিশীল এবং আধুনিকায়নের লক্ষ্যে, নতুন ভাড়া করা ভবনে বৃহৎ পরিসরে জেলা ট্রাফিক বিভাগের কার্যক্রম শনিবার(২৭নম্বর) থেকে শুরু হয়েছে।  সকালে নতুন এই ভবনে ট্রাফিকের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম। 

বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছি রোডে নওগাঁ জেলা কারাগারের সামনে একটি ভাড়া করা ভবনে বৃহৎ স্পেসে  নতুনভাবে ট্রাফিক অফিসের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে নওগাঁ জেলায় ই-প্রসিকিউশন  কার্যক্রম চালু হয়েছে। আশা করা যাচ্ছে নতুন এই অফিসের মাধ্যমে নওগাঁ জেলার ট্রাফিক কার্যক্রম আরো গতিশীল হবে 

সেই সাথে ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল এবং  উৎসাহ বৃদ্ধি পাবে।


News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন