দৈনিক মহাদেবপুরের খবর :
নওগাঁর বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত হয়েছে।
নওগাঁ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণজমায়েত ও র্যালি হয়েছে।
পোরশা: উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
মান্দা: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আদীয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর: উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. মুর্শিদা খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
ধামইরহাট, আত্রাই ও বদলগাছী: এসব উপজেলায়ও স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এসব অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
