মোজাহারুল ইসলাম :
বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী বলেছেন,বই পড়ায়াদের হাতে ফ্রি বই তুলে দিয়ে আরো বই পড়াতে উৎসাহিত করুন। তিনি বলেন,বই বদলে দিতে পারে একটি জীবনের গতিপথ। জ্ঞান অর্জনের বড় মাধ্যম বই পড়া। অতএব অর্থের অভাবে যেন কারো বই পড়া থেমে না থাকে। বর্তমান যুগের কবি লেখকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা রাত জেগে জেগে শ্রম মেধার সাধনা আর অর্থের বিনিময়ে আবিষ্কার করেন এক একটি বই। তারপর তুলে দেন বড় বড় নেতা,প্রশাসনিক কর্মকর্তাদের হাতে এবং তাদের সাথে সেলফি তোলেন ফেসবুকের প্রোফাইল ভরে দেন। আপনারা কখনো কি ভেবেছেন? আপনাদের বইগুলো যাদের দিচ্ছেন তারা নড়েচড়ে দেখেন? আপনার বইগুলা তারা কি পড়েন? অথবা তাদের হাতে বই তুলে দেয়ার পর তারা কি আপনার বইয়ের হাদিয়া আপনাকে দিয়ে উৎসাহিত করেন। আমার জানা মতে তারা কোনটাই করেন না। তাহলে কেন তাদের হাতে বই তুলে দিবো,কেন বই দেওয়ার ছবি সেলফি তুলে ফেসবুকের প্রোফাইলে দিয়ে বাহবা নিবো?? তিনি বলেন,একজন কবি লেখক এক একটি বই আবিষ্কার করতে গিয়ে মেধার শ্রম,অর্থের মূল্য, স্ত্রী ছেলে-মেয়েদের মুখের গ্রাস তুলি দিতে হয় এই আবিষ্কারে। তিনি কবি লেখকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন,আমাদের তৈরি বইগুলো তাদের হাতে না দিয়ে বই পড়ুয়াদের হাতে তুলে দেয় এবং সমাজের যুবক যুবতীদের হাতে বই তুলে দিয়ে তাদেরকে বইয়ের মধ্যে ডুবে রাখি। মনে রাখবেন বই পড়ুয়ারা কখনো মাদকের করাল ছোবলে জড়িয়ে পড়ে না। আসুন বই পড়ি মাদক ছাড়ি আলোকিত জীবন গড়ি।
