মহাদেবপুরে ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ আককাস আলী :


নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর)  উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ হোসেন মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ওমর ফারুক জানান, দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন