মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

জুলহাজ খাঁন,স্টাফ রিপোর্টার:

নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখা।

রোববার (৮ নভেম্বর) বিকেল  ৪ টায় মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  আব্দুল মতিন মণ্ডল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক ঐক্য বা কার্যক্রম সফল হতে পারে না। বিএনপিকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এ সময় স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের উদ্দেশে তাঁরা বলেন, বিএনপিকে মেনে নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে যারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁদের দায়ভার সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে নিতে হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।

বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ও বিভক্তি দূর করে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে মাছ চত্তর এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন