না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ওয়াশিম উদ্দীন

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি:


না ফেরার দেশে চলে গেলেন মহাদেবপুর উপজেলা সদরের স্কুল পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ওয়াশিম উদ্দীন(৭৪)। বৃহস্পতিবার(৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের গ্রামের বাড়ি সফাপুর ইউনিয়নের হাতিমন্ডলা গ্রামে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী। শোকসপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী, মুক্তিযোদ্ধা সংসদসহ অসংখ্য সংগঠন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার এর পর বাদ আসর ডাকবাংলো মাঠে জানাজা শেষে

 মহাদেবপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন