জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হাফিজুল ইসলাম নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজুল গণেশপুর গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি ট্যাপেন্টাডল সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Tags:
সারাদেশ
