মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

মোহাম্মদ আককাস আলী :



রোববার(৪ অক্টোবর)নওগাঁর আত্রাই উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ  মো.রেজাউল ইসলাম।


সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।  



 মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।


এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মনমুগ্ধকর এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মো.রেজাউল ইসলাম এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য পুলিশ সুপার ও  জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। সাংসদ সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 


মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংসদ সদস্য এবং পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। একই মঞ্চে সংসদ সদস্য পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ কেঁপে মাধ্যমিক শিক্ষার্থীগণ অত্যন্ত উৎফুল্ল ভাবে সবাই অংশগ্রহণ করেন। পুলিশ সুপারের ঘন্টা ব্যাপী মনমুগ্ধকর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিক্ষার্থীগণ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সবশেষে   মাদকমুক্ত  নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীগন হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন ।  

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে  সম্মানিত শিক্ষকবৃন্দ সহ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল ।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন