রানীনগর- আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশ বক্সের উদ্বোধন

মোহাম্মদ আককাস আলী :


নিরাপদ সড়ক, নির্বিঘ্ন চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে আত্রাই ও রানীনগর এলাকায় নবনির্মিত পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার(৪ অক্টোবর) আত্রাই ও রানীনগর এলাকায় নবনির্মিত পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেন সাংসদ শেখ মো. রেজাউল ইসলাম।


উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, আত্রাই ও রানীনগর এলাকার সাধারণ মানুষ যেন ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধের শিকার না হন এবং সড়কে চলাচলকারী জনগণ যেন নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা যাতে সড়কে আরও কার্যকরভাবে ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য আরো বলেন পুলিশ সুপার নওগাঁর পরিকল্পনায় এই পুলিশ বক্স দুটি স্থাপন করা হয়েছে। 


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আত্রাই ও রানীনগর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অপরাধ প্রবণ  স্থানে পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি পাবে এবং দ্রুততম সময়ে অপরাধ দমন করা যাবে। এ পুলিশ বক্স হয়ে উঠবে এই সড়কে চলাচলকারী জনগণের ভরসার প্রতীক।  পুলিশ সুপার, পুলিশ বক্সের অর্থায়ন করার জন্য সংসদ সদস্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। 



তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধ, ডাকাতি-দস্যুতা নিয়ন্ত্রণ, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে পুলিশ বক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন