নওগাঁয় দুর্গাৎসব উপলক্ষে অসহায় ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ ধলু'র বস্ত্র বিতরণ

বেলাল হোসেন,নওগাঁ :




শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ  ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১১শত অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা,  জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু,  সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও  সনাতন ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।  পরে সাংসদ জাহিদুল ইসলাম ধলু শ্রী শ্রী বুড়াকালী মাতা পুজা মন্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা  মন্ডপ পরির্দশন করেন। আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।


News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন