মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক আহত গ্রেফতার ১


জুলহাজ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ;


 


নওগাঁর মহাদেবপুরে বক্স বাজানোকে কেন্দ্র করে দুর্গামন্দিরের ভেতরে মারামারি ও ছুরিকাঘাতে দিপু (২০) নামে এক যুবক আহত হয়েছে। এ ঘটনায় নতুন কুমার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের দুর্গামন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর গ্রামের অনুকূলের ছেলে নতুন কুমার (২৮) ও বিপ্লবের ছেলে দিপুর (২০)র মধ্যে সাউন্ড বক্স বাজানো নিয়ে কথা-কাটাকাটি ও বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নতুন কুমার দিপুকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আনসার সদস্যরা তাকে আটকে রাখেন। পরে মহাদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নতুন কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত দিপু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি ওমর ফারুক জানান, নতুন কুমারকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন