মহাদেবপুরের ডেস্ক :
"কবি তাঁর কবিতার ভাষায় তুলে ধরে
লেখক তা গল্প আকারে প্রকাশ করে
সাংবাদিক তা প্রতিবেদনে তুলে ধরে খবরের পাতায়
পাঠক তা পড়ে মন জুড়ায়"
আহা! কি অপূর্ব প্রকৃতির সাথে তাঁদের ভালোবাসা।
সেই প্রকৃতির ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সাংবাদিক,কবি,সাহিত্যিক মোহাম্মদ আককাস আলী,গেছো মামা শামস উদ্দিন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,সমাজ সেবক হায়দার আলী। তাদের আত্মা প্রকৃতির সাথে মিশে আছে। প্রকৃতি তাদের ভালোবাসায় ধন্য হয়েছে।
প্রকৃতির সাথে ভালোবাসার বন্ধন মানুষের অস্তিত্ব, মানসিক শান্তি এবং বেঁচে থাকার মূল ভিত্তি। সবুজ গাছপালা, নদী, ফুল এবং খোলা আকাশ আমাদের নিঃস্বার্থভাবে বাঁচিয়ে রাখে এবং মনকে শান্ত করে।
প্রকৃতির ভালোবাসার গুরুত্ব--
মানসিক শান্তি: গাছের পাতা ও বাতাসের শব্দ মনে প্রশান্তি আনে।
জীবনের ভিত্তি: প্রকৃতি আমাদের বাতাস, পানি ও খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে।
দায়িত্ববোধ: প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা।
আসুন বন্ধুরা!যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আমরা প্রকৃতির আরও কাছাকাছি যাই এবং এই বন্ধনটাকে আজীবন টিকিয়ে রাখি।
