পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত


মোহাম্মদ আককাস আলী :


নওগাঁ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমার(৫ অক্টোবর)নওগাঁ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কনস্টেবল হতে নায়েক ও এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত মাঠ ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং পরীক্ষা কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ নিয়ম-কানুন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
পরীক্ষা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে নির্ধারিত বিধি-বিধান, যোগ্যতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর কার্যক্রম সম্পন্ন হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন