নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ আককাস আলী :

নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪অক্টোবর) সাব্বির হোটেলের হল রুমে জেলার এক ঝাঁক সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সংগঠনের সভাপতি মো.খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ফরিদুল করিম তরফদার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আককাস আলী,বরুন মজুমদার,লিয়াকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক সম্রাট,মাহবুব আলম, আবু তালেব,আয়নুল হোসেন,মো.আব্দুল আজিজ,জুলেল হোসেন,রইচ উদ্দিন,শফিকুল ইসলাম, সজিবুর রহমান সজিব,নুরুল ইসলাম,আব্দুল মালেক, আবু মুসা স্বপন প্রমুখ।  আলোচনা শেষে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন