নওগাঁয় মাসিক সভায় জেলা প্রশাসন কর্তৃক পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক প্রদান

মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি:


রোববার(১৮অক্টোবর)নওগাঁ জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  সাইফুল ইসলাম, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, প্রোএকটিভ পুলিশিংসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান  এবং রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলামকে বিশেষ "শুভেচ্ছা স্মারক" প্রদান করেন।

 

গুরুত্বপূর্ণ এই সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা পরিষদের প্রধান  নির্বাহী কর্মকর্তা , সিভিল সার্জন,  জেলার সরকারি দপ্তর সমূহের  প্রধানগণ সহ কমিটির সদস্যগণ  উপস্থিত ছিলেন। পুলিশ সুপার নওগাঁ, তার বক্তব্যে পুলিশ সুপার তথা জেলা পুলিশকে  সম্মানিত করায় জেলা প্রশাসকসহ  সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে অপরাধ প্রতিরোধে অধিকতর  কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন