ধামইরহাটে ছুরিকাঘাতে কৃষক হত্যার অভিযোগে গ্রেফতার ৭

মোহাম্মদ আককাস আলী :


নওগাঁর ধামইরহাটে বড়শিবপুর (মাষ্টারপাড়া)এলাকায় জমিজমার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে কৃষক হত্যার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় হত্যা কাজে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আসামীরা গাঁ ঢাকা দিলে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে  সিআইডি ডিপার্টমেন্টের চৌকশ অফিসার ও ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমানের নেতৃত্বে মাত্র ৫ ঘন্টার সাড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেফতার করে। 

আটককৃতর হলেন,  একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আ. গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী  হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম, রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।


এজাহার সূত্রে জানা গেছে, ২ অক্টোবর বিকেল  সাড়ে ৫ টায় করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনায় আবুল কাশেম পক্ষের মোট ৫ গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে জখমী আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থাযয় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থাও আশংকা জনক।। আপর জখমীরা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় ভিকটিমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা রয়েছে বলে ওসি মিন্টু রহমান জানান। উল্লেখ্য সম্প্রতি ধামইরহাটে আমবাগানে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ক্লু লেস মামলার সফল তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনসহ আসামী গ্রেফতার করায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার নওগাঁ কর্তৃক সংবর্ধিত হয়েছেন ওসি মিন্টু রহমান।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন