মোহাম্মদ আককাস আলী ;
শুক্রবার (১৬ অক্টোবর) নওগাঁয় পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্মাননা উপহার প্রদান করেন।
এ উদ্যোগের মাধ্যমে জেলা পুলিশের কর্মচারীদের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগ পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
Tags:
এলাকার খবর
