উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে নওগাঁয় শারদীয় দুর্গাপূজা


মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি:

এবার নওগাঁয় ১১টি উপজেলায় মোট ৮৩৬টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তথ্য অনুসন্ধান উঠে এসেছে, নওগাঁ পৌরসভায় রয়েছে ৫৮টি মণ্ডপ। নওগাঁ সদর উপজেলায় ১২৮টি,মহাদেবপুর উপজেলায় ১৬০টি,মান্দা উপজেলায় ১২৬টি,বদলগাছী উপজেলায় ১০৮টি,পত্নীতলা উপজেলায় ৮৪টি,নিয়ামতপুর উপজেলায় ৫৫টি,আত্রাই উপজেলায় ৫৪টি,রাণীনগর উপজেলায় ৫০টি, ধামইরহাট উপজেলায় ৩২টি,সাপাহার উপজেলাশ ২০টি এবং পোরশা উপজেলায় ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ওই সব পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন