স্টাফ রিপোর্টার/প্রতিবেদক ঃ মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। ৩ অক্টোবর শনিবার পারিবারিক কাজে বগুড়া যাওয়ার সময় বেলা ৩ টায় বগুড়া ৪ মাথা বাস স্ট্যান্ড ও এরুলিয়া বিমানবন্দরের মাঝামাঝি স্থানে মহাসড়কে তিনি এই দুর্ঘটনার শিকার হন। এ সময় স্ত্রী ফাতেমা খাতুন লিপি ও শ্যালক ইব্রাহিম আলী কাজল তার গাড়ীতে সহযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। আহত সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সাথে ফোনে কথা হলে তিনি জানান, পারিবারিক কাজে বগুড়ায় যাওয়ার পথে এরুলিয়া বিমানবন্দর ও বগুড়া ৪মাথা বাস টার্মিনালের ঠিক মাঝামাঝি স্থানে তাকে বহনকারী গাড়ির ড্রাইভার প্রসাব করার জন্য গাড়ি সাইট করে নেমে যান। এ সময় মহাসড়কের সাথে নিচু পার্শ্ব সড়কে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নওগাঁর দিকে যাওয়া একটি বড় দ্রুতগামী বাসকে বগুড়ার দিকে যাওয়া লোহার গ্রিল বোঝাই একটি চার্জার ভ্যান সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি চার্জার ভ্যানের উপরে অতিরিক্ত অন্তত ৩ ফুট বাইরে থাকা লোহার গ্রিলের ধাক্কায় মারাত্মক রক্তাক্ত জখম হন। সাথে সাথে উল্লেখিত সহযাত্রীরা আহত সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । আল্লাহর বিশেষ রহমতে এবং উন্নত চিকিৎসায় এ যাত্রায় তিনি জানে বেঁচে যান। উল্লেখ্য যে, মহাসড়কে ঝুঁকি পূর্ণ চার্জার ভ্যান ,নসিমন, করিমন ,ভটভটি সহ বিভিন্ন ছোট ছোট পরিবহনে ঝুঁকি নিয়ে অতিরিক্ত পণ্য বোঝায় থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন আহত সাংবাদিকের পরিবার।
Tags:
এলাকার খবর