স্টাফ রিপোর্টার :
নওগাঁর মান্দায় ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল এন্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন নওগাঁ-৪ আসনের সাংসদ ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রসাদপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আল মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন। এছাড়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags:
সারাদেশ