বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এসআই প্রত্যাহার


মোহাম্মদ আককাস আলী : 

নওগাঁর বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় ওই আসামিকে গ্রেফতার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় বদলগাছী থানার এসআই অসিত কুমার। যার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

গ্রেফতারকৃত রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রলীগের উপজেলা সহসভাপতি হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুলর বিরুদ্ধে আদালতে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই কারণে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে যায় বদলগাছী থানার এসআই অসিত কুমার। কিন্তু সেখানে অবহেলা করে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনা জানতে পেরে রাতেই তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। কিন্তু এসআই অসিত কুমার আবারও ওই দিনেই ভোররাতে রাকিবুলর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।


অভিযোগের বিষয়ে এসআই অসিত কুমার জানান, তিনি প্রথমবার যখন গ্রেফতারের চেষ্টা করেন তখন রাকিবুল টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। কিন্তু কে বা করা প্রচরণা চালায় যে, টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছি। এসব অভিযোগ একদমই সত্যি নয় বলে দাবি করেন তিনি।

অসিত আরও জানান, দ্বিতীয় দফায় তিনিই ওই রাকিবুলকে গ্রেফতার করেন। ছাত্রলীগ হিসেবে কাউকে ছাড় দেয়ার কোন প্রশ্নই আসে না বলেও জানান তিনি।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement