মহাদেবপুরের ডেস্ক:
বই পড়ার অভ্যাস করুন মাদক-সংঘাত সহিংসতামুক্ত জীবন গড়ুন। বই পড়ার অভ্যাস মানুষকে সচেতন, সংবেদনশীল এবং মানবিক করে তোলে। বই পড়ুয়ারা জীবনকে সুন্দর করার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত এবং সহিংসতামুক্ত রাখতে অনন্য ভূমিকা পালন করে।
প্রতিদিন অন্তত কিছু সময় বইয়ের সঙ্গে কাটান। কারণ বই কেবল পরীক্ষায় ভালো ফল করার উপকরণ নয়; বই মানুষকে জীবন বুঝতে, সত্য অনুসন্ধান করতে এবং নিজের চিন্তাকে সমৃদ্ধ করতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করার আহ্বান জানান কবি মোহাম্মদ আককাস আলী। তিনি বইয়ের কয়েকটি সুফল দিক তুলে ধরেন।
১.বই পড়ার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে জানা যায়, যা তরুণ সমাজকে সচেতন করে।২.একাকীত্ব বা বিষণ্ণতা থেকে মানুষ অনেক সময় মাদকের দিকে ঝুঁকে পড়ে। বই পড়ার অভ্যাস মানুষকে একাকীত্ব দূর করতে এবং মানসিক প্রশান্তি দিতে সাহায্য করে।৩.বই মানুষের চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে ধাবিত করে। ফলে অলস বা নেতিবাচক সময় কাটানোর পরিবর্তে মানুষ সৃজনশীল কাজে যুক্ত থাকে।৪.সাহিত্য, ইতিহাস বা দর্শন পড়ার মাধ্যমে মানুষ ভিন্ন মত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে। এটি মানুষের মধ্যে সহনশীলতা বাড়ায়।৫.অন্যের জীবনের গল্প বা উপন্যাস পড়ার ফলে মানুষের মধ্যে অন্যের প্রতি সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। ফলে সহিংস আচরণ কমে আসে।৬.মানুষকে অন্ধবিশ্বাস বা আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে যেকোনো পরিস্থিতি বিবেচনা করতে শেখায়। এতে যেকোনো সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান করার মানসিকতা তৈরি হয়।
তিনি আরো বলেন, আসুন বই পড়ি,মাদক সহিংসতাকে না বলি,আলোকিত জীবন গড়ি।