মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মহাদেবপুরের ডেস্ক :




নওগাঁর মহাদেবপুরে ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিম উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শালিজান গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিম উদ্দিন ওই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের তেঁতুল পুকুর বাজারে নাশতা করে বাড়িতে ফেরেন মুকিম উদ্দিন। এরপর ঘরে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement