মহাদেবপুরের ডেস্ক :
নওগাঁর মহাদেবপুরে (বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জিল্লুর মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজী রবিউল আলম বুলেট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল,মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতী দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।