মোহাম্মদ আককাস আলী
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মো.সগীর হোসেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাঁরা নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দুই বিচারপতি পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। পরে তাঁরা বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখেন।
এ সময় জয়পুরহাট জেলার জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Tags:
সারাদেশ