আজকের সম্পাদকীয় : চাটুকারিতা দালালি আর কামরাকামড়ি সাংবাদিকতা বন্ধ করি


দৈনিক মহাদেবপুরের খবর 

২৮/৯/২০২৬


আসুন বন্ধুরা! চাটুকারিতা,দালালি এবং অভ্যন্তরীণ কোন্দল বা কামড়াকামড়ি সাংবাদিকতা বন্ধ করে যেকোনো সমাজ, প্রতিষ্ঠান বা দেশের অগ্রগতির জন্য কাজ করি। এই নেতিবাচক চর্চাগুলো মানুষের যোগ্যতা, সততা এবং পারস্পরিক বিশ্বাসকে ধ্বংস করে দেয়।এসব নোংরা অভ্যাস থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করতে আমরা ব্যক্তিগত ও সামাজিকভাবে সক্রিয় ভূমিকা পালন করি এবং সেই সাথে পাঠক হৃদয়ে স্থান করে নেই। জেনে রাখুন,একজন সাংবাদিকের আসল পরিচয় হলো সাংবাদিকতা করা।। একে অপরের বিরুদ্ধে কামড়াকামির জন্য আজ সাংবাদিক পেশাকে মানুষ ঘৃণা করে আর দুর্নীতিবাজরা সেই সুযোগ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হামলা করে হেনস্থ করে। ৯০ দশকের সংবাদকতার যে কি মর্যাদা ছিল তা আমি নিজেই অনুভব করেছি। তারপরও থেমে থাকেনি দালাল চাটুকার হলুদ ভুইফুর সাংবাদিকেরা। তাদের হিংসার বলিদানে ১৪দিন চাঁদাবাজি মামলায় জেল হাজতে ছিলাম। এরপর থেকেই আমার মনে বাধলো জেদ। তারপর থেকে শুরু হলো আমার জীবনের সুফল। প্রথমে শ্রীলঙ্কা দিয়ে শুরু হল বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ। হিংসুকরা হিংসায় ফেটে উঠলো। তারপরও থেমে থাকেনি আমার সাংবাদিকতা। চলমান রয়েছে। নিউজ দিয়ে ভরিয়ে তুলি পাঠকের মন। ১৯৯০ সালে দৈনিক বাংলাবাজার দিয়ে শুরু হয় আমার সাংবাদিকতা। তারপর দৈনিক করতোয়াসহ বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকায় আমার শত শত নিউজ প্রকাশিত হয়েছে। পাঠক তা বেশ ভালো করেই জানে। অতএব আসুন বন্ধুরা!চাটুকারি,দালালি, কামড়াকামরী ছেড়ে সাংবাদিকতা করি, হলুদ সাংবাদিকদের প্রতিহত করি। একটু কষ্টের কথা লিখলাম এ আর কি? সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় হোক সাংবাদিকতার! জয় হোক মানবতার!

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন