বদলগাছি এবং সাপাহারে পৃথক অভিযানে ১০গ্রাম হেরোইন ও ৩৫০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২


মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ রোববার(১৩সেপ্টেম্বর) দুইটা টীম বদল গাছি ও সাপাহার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চাকরাইল গ্রামের শারফুজ্জামান মিন্টুর ছেলে মকুল হোসেন (৪১)কে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। অপরদিকে সাপাহার উপজেলায় অভিযান চালিয়ে হাপানিয়া শিয়ালমারি এলাকার হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)কে ৩৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা গোত্রে প্রকাশ,তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement