জাঁকজমকভাবে পালিত হলো আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

ওসমান গনি,ঢাকা প্রতিনিধি :





জাঁকজমকভাবে পালিত হলো জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আগত পত্রিকাটির প্রতিনিধি, সাংবাদিক ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সিনিয়র চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল। সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও মাল্টিমিডিয়া নিউজ প্রেজেন্টার তাইয়্যেবা আক্তার।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান এবং ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমানসহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের নীতি-নৈতিকতা, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও অভিজ্ঞতা সনদ বিতরণ করা হয়।

সারাদেশের প্রতিনিধিদের সরব উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement